সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

সরকারি কর্মকর্তাদের খাসকামরা কেন দরকার?

ঔপনিবেশিক আমলের এই প্রথা এখনো চালু থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।
সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জান বলছেন, ব্রিটিশ আমল থেকে এসব খাস কামরার চল থাকলেও, সম্প্রতি যে ঘটনাটি আমরা দেখলাম, এরকম অপব্যবহারের দৃষ্টান্ত বিরল। যে উদ্দেশ্যে খাস কামরার বিষয়টি এসেছে, এখন যেন সেই মূল উদ্দেশ্য পাশ কাটিয়ে সেটার অপব্যবহার করা হচ্ছে।

তিনি বলছেন, ঔপনিবেশিক আমলের যেসব দেশের সংস্কৃতি থেকে এই খাস কামরার প্রথা এসেছে, সেই দেশে কিন্তু এখন এটা আর নেই। ফলে এখন আমাদেরও বিবেচনা করা উচিত যে , বর্তমান সময়ে আসলে এর আর কোন প্রয়োজনীয়তা আছে কিনা? বিশেষ করে সাম্প্রতিক ডিসির ঘটনার প্রেক্ষিতে সেটা আরো জোরালোভাবে পর্যালোচনা করে দেখা উচিত।

ডিসির নারী কেলেঙ্কারি; কর্মকর্তাদের খাসকামরা নিয়ে প্রশ্ন

রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

ভিডিও ফাঁসের ঘটনায় ওএসডি করা হলো জামালপুরের ডিসিকে

নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল হওয়ার পর জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাকে জামালপুর থেকে বদলি করে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি) হিসেবে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

জামালপুরের ডিসির দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ এনামুল হক, যিনি পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিবের (পিএস)  দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

সৌদি বিয়ে মানেই লক্ষ রিয়ালের অপচয়

সৌদি আরবে বিয়ে মানে বরের সজ্জিত তরবারি, নাচ-গান আর শত শত মেহমান।


সামাজিক বাধ্যবাধকতার পাশাপাশি এসময় নিজেদের জাহির করার চেষ্টা থাকে সৌদি নাগরিকদের।

বিয়ের অনুষ্ঠানে সৌদিরা শত শত মেহমানকে দাওয়াত করে থাকে। সেরা শিল্পী, সেরা ব্যান্ড আর সেরা বিয়ের পোশাক কিনতে এক রাতেই লাখ লাখ রিয়াল খরচ করে তারা।

দেশটিতে কেউ বাড়িতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করলে তাকে সাধারণত দরিদ্র হিসেবেই ধরে নেয়া হয়।

ভিডিও দেখুন::

https://youtu.be/2jFPeeN20RQ

বিদেশ ঘুরি ভিসা ছাড়া! [VIDEO]

বিশ্বের এমন ৩৮টি দেশ আছে যেখানে আপনি ঘুরে আসতে পারেন ভিসা ছাড়াই•••


কি অবাক হচ্ছেন?


ওই দেশগুলোর এয়ারপোর্টে নেমে আপনি সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে যাবেন আপনার কাংঙ্খিত ভিসাটি। এজন্য আগে থেকে আবেদন করতে হবে না।


সব প্রিয় মুখ

সৌদিতে দুপুরের খাবার

ফিরতি পথে পাইলটের সাথে

প্রবাসে মায়ার বাঁধন